উত্তরদিনাজপুর

আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে, পথ দুর্ঘটনায় মৃত এক, আহত চার

আত্মীয়ের বাড়ি থেকে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হল ১ জনের ও আহত হল আরো ৪ জন। শনিবার এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায় উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার দূর্গাপুর অঞ্চলের কুকরাকুন্ডা এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কে।

        জানা যায়, উত্তর দিনাজপুর জেলার প্রতিরাজ এলাকার এক আত্মীয়ের বাড়ি থেকে অ্যাম্বাসাডারে করে রায়গঞ্জের দিকে ফিরছিলেন কাঞ্চনা বর্মন সহ মোট পাচজন। ফেরার পথে দূর্গাপূরের বটতলা এলাকায় জাতীয় সড়কে লড়ির সাথে অ্যাম্বাসাডারের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় গুরুতর আহত হন গাড়িতে থাকা পাঁচজন সদস্য। স্থানীয়রা তাদের উদ্ধার করে রায়গঞ্জ জেলা হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসা চলা কালিন কাঞ্চনা বর্মনের (৬৫) মৃত্যু হয়।  যদিও অন্যান্য আহতরা এখনও সেখানে চিকিৎসাধীন। এই ঘটনার জেরে জাতীয় সড়ক সাময়িক ভাবে অবরুদ্ধ হয়ে পড়লেও ইটাহার থানার পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। কিন্তু সেই সময় ঘাতক গাড়িটি পালিয়ে গেলেও পরে ওই গাড়িটিকে আটক করে ইটাহার থানার পুলিশ বলে খবর।